আল্লাহ তায়ালার গুণাবলী

 আল্লাহ এক ও অদ্বিতীয়. এক অনুপম সত্তা। তিনিই প্রথম তিনিই শেষ। সমগ্র জাহানের পালনকর্তা। সমগ্র জাহানের রিজিকদাতা। তিনিই বাদশাহো তিনিই অধিপতি তিনিই সংরক্ষক তিনি সাহায্যকারী। তিনিই ইজ্জতের মালিক এবং বেইজ্জতের মালিক। তিনি সর্বস্রষ্টা  সর্বদ্রষ্টা। তিনিই আল্লাহ যিনি চিরজীবন্ত  চিরজাগ্রত। চির বিশ্বয় চির অক্ষয় যিনি আত্মনির্ভরশীল করুণাশীল যিনি সৃষ্টিকর্তা ধ্বংস কর্তা শ্রবণকারী  দর্শনকারী যিনি গোপনকারী ক্ষমাকারী তিনি মহা জ্ঞানী মহাবিজ্ঞানী যিনি মহামহিম মহা সম্মানী মহা বিচারক যিনি মনের বনে আকাশ ভূবনে পাতালে গহনে রয়েছেন মুমিনদের সনে.

 এই বিশ্ব জাহানের সবকিছু সৃষ্ট সৃষ্টিকর্তা কেবল আল্লাহ বিশ্বের প্রতিটি বস্তুর শুরু আছে শেষ আছে কিন্তু আল্লাহ তাআলা অনাদি অনন্ত এখানকার প্রতিটি সৃষ্টি সততাগতভাবে একজন সৃষ্টিকর্তার মহতাজ অথচ আল্লাহ এমন যিনি কারও পিতা নন. যিনি কারো পুত্র নন. আল্লাহর কেবল এমন যিনি কোনো কালের মধ্যে সীমাবদ্ধ নন যিনি কোন স্থানে সীমাবদ্ধ নন আল্লাহ কেবল এমন যিনি পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ আবদ্ধ নন যিনি কোনো মাখলুকের মুখাপেক্ষী নন যিনি কোন ফেরেশতা দের মত নন তার কোন বাতাসের প্রয়োজন পড়ে না তার কোন পানির প্রয়োজন পড়ে না তার কোন সন্তানের প্রয়োজন পড়ে না তার কোন জীবনসঙ্গী প্রয়োজন পড়ে না...

Comments